০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ১০:৩১:৩৯ অপরাহ্ন
বিদায়বেলায় রাজশাহী জেলা পুলিশের ভালোবাসা পেলেন দুই শিক্ষানবিশ এএসপি
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৬
বিদায়বেলায় রাজশাহী জেলা পুলিশের ভালোবাসা পেলেন দুই শিক্ষানবিশ এএসপি

বদলীজনিত কারণে রাজশাহী জেলা পুলিশ থেকে বিদায় নেওয়া দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী কর্মকর্তারা হলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার  নাসিফ ইনসান এবং মোঃ সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এসময় বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে দুই কর্মকর্তা রাজশাহী জেলা পুলিশে কর্মকালের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, নাসিফ ইনসান ও সাইফুল্লাহ অল্প সময়ের মধ্যে তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক আচরণ দিয়ে রাজশাহী জেলা পুলিশে নিজেদের অবস্থান তৈরি করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তাদের অবদান প্রশংসনীয়। তিনি আরও বলেন, একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় সম্পদ জনগণের আস্থা। তোমরা যেখানেই যাও, সততা ও পেশাদারিত্ব দিয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে এই প্রত্যাশা করি। পাশাপাশি তিনি বিদায়ী কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার  সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন