০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ০৩:১৯:৫৫ পূর্বাহ্ন
উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান, ৬০ উদ্যোক্তাকে সম্মাননা দিলেন সিটি প্রশাসক
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৬
উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান, ৬০ উদ্যোক্তাকে সম্মাননা দিলেন সিটি প্রশাসক

পাঁচ দিনব্যাপী "রাজশাহীর উদ্যোক্তা মেলা-২০২৬"এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেলে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উদ্যোক্তাদের উদ্দেশ্যে সিটি প্রশাসক বলেন, রাজশাহীর তরুণ উদ্যোক্তারা আমাদের সম্ভাবনা। তাদের পাশে থেকে সিটি কর্পোরেশন সব ধরনের সহযোগিতা করবে।আয়োজকরা জানান, মেলায় ৬০ জন উদ্যোক্তা ৬০টি স্টলে তাদের উদ্ভাবনী ও দেশীয় পণ্য প্রদর্শন করছেন।

শেয়ার করুন