০৫ অগাস্ট ২০২৬, বুধবার, ০৩:১২:২৬ অপরাহ্ন
নগরীকে মাদকমুক্ত ও বিভিন্ন অপরাধমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-২২
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২৬
নগরীকে মাদকমুক্ত ও বিভিন্ন অপরাধমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-২২

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও বিভিন্ন অপরাধমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ধারাবাহিক অভিযানে নতুন সাফল্য এসেছে। আরএমপি কমিশনারের বলিষ্ঠ নেতৃত্ব, কঠোর নির্দেশনা ও নিবিড় মনিটরিংয়ে মহানগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

রাজশাহী পুলিশের পুলিশ  কমিশনারের "মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স" নীতির বাস্তবায়নে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক উন্নতি হয়েছে। তাঁর সময়োপযোগী পরিকল্পনা ও সাহসী সিদ্ধান্তের কারণে মাদক ব্যবসায়ী ও অপরাধীরা এখন আইনের কাছে পরাস্ত হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সাধারণ নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কমিশনারের আপোষহীন অবস্থান নগরবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। একজন জনবান্ধব ও গতিশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর দক্ষ পরিচালনায় রাজশাহী আজ দেশের অন্যতম শান্তিপূর্ণ ও নিরাপদ মহানগরী হিসেবে পরিচিতি পেয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের  পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী মহানগরীকে শতভাগ মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে কমিশনারের নির্দেশনায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন