১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ১২:৩০:০৬ পূর্বাহ্ন
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-১৯
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২৬
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার-১৯

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের-আরএমপি টানা অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। (সোমবার ১৭ আগস্ট)  আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  মাদক মামলায় ১১ জন ওয়ারেন্টভুক্ত ৬ জন, এবং অন্যান্য মামলায় ২ জনকে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় নগরীতে মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সময়োপযোগী সিদ্ধান্ত ও পেশাদারিত্বের কারণে আরএমপি নগরবাসীর আস্থা অর্জন করেছে। পুলিশের ধারাবাহিক অভিযানে মহানগরীতে অপরাধের প্রবণতা কমেছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও সময়োপযোগী দিকনির্দেশনায় আমরা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি। মাদক ও যেকোনো অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। জনগণের সহযোগিতা পেলে আমরা রাজশাহীকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।

শেয়ার করুন