১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ০৪:২২:৩৪ অপরাহ্ন
চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পিংক বাস
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২৬
চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পিংক বাস

নারীদের জন্য বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও এলাকায় বিআরটিসি ডিপো থেকে উদ্বোধনের পর সড়কে নামতেই বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাফিক পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বলাকা বাসটিকে জরিমানা করেছে।


একাধিক ভিডিওতে দেখা যায়, রাজধানীর বনানী এলাকায় পিংক বাসটি পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে।


পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।



বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে এই ব্যতিক্রমী ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’ চালু করা হয়েছে। এই বাসগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর চালক এবং কন্ডাক্টর উভয়ই নারী। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বগুড়াতেও এই বিশেষ সার্ভিস চালু করা হয়েছে।



বিআরটিসি জানিয়েছে, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর অংশ হিসেবে মোট ১৪টি বিশেষ বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল।


শেয়ার করুন