বলিউড অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, স্যোশাল মিডিয়ায় এক বিবৃতিতে তার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চেয়েছে পরিবার। একই সঙ্গে এই কঠিন সময়ে ব্যক্তিগত পরিসর ও নীরবতা বজায় রাখার অনুরোধও জানানো হয়েছে।
মুম্বইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনন্যা হিন্দি সিনেমার পাশাপাশি আঞ্চলিক ছবিতেও অভিনয় করেছেন। ২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে হরর ছবি ‘গোস্ট’-এ অভিনয় করেন তিনি।
তেলুগু সিনেমাতেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন অনন্যা। ‘থাগ্গেদে লে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আঞ্চলিক সিনেমার দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি। সিনেমার পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

