সরকারি কর্মঘন্টায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অভিযোগে দুর্গাপুর উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে উপজেলার অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদেরও সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
১৭ আগস্ট সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম উপজেলার পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম আলিম মাদ্রাসা ও দেবীপুর উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সরকারি নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানগুলো তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, "আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার কারখানা হলো স্কুল-মাদ্রাসা। পাঠদানে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।শিক্ষার গুণগত মান নিশ্চিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মনিটরিং চলবে।