১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৬:৫০ অপরাহ্ন
রাজশাহীতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য এস্কাফসহ গ্রেপ্তার-২
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২৬
রাজশাহীতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য এস্কাফসহ গ্রেপ্তার-২

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) চৌকস অভিযানে ২০০ বোতল কোডিনযুক্ত এস্কাফ  সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১৩ আগস্ট ২০২৬ বুধবার ভোর ৫টা ৫০ মিনিটে রাজশাহী জেলার চারঘাট থানাধীন খোর্দ্দগোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা: ১. মো: পলাশ (২৩), পিতা- মৃত লাবলু, সাং- খোর্দ্দগোবিন্দপুর, থানা- চারঘাট, জেলা- রাজশাহী ২. মো: জনি (২৩), পিতা- মো: জমির মিয়া, সাং- ঝিকরা উত্তরপাড়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহী। রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ভোর ৫টা ৩৫ মিনিটে চারঘাট থানাধীন পল্লী বিদ্যুৎ মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলেন। 


গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, খোর্দ্দগোবিন্দপুর গ্রামস্থ ১ নং অভিযুক্ত মোঃ পলাশের আধাপাকা টিনসেড বসতবাড়ির উঠানে দুইজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ভোর ৫টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করেন। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ডিবি পুলিশ অভিযুক্তদ্বয়কে আটক করে। পরে তাদের হেফাজতে থাকা একটি খাকি রঙের কাগজের কার্টুনের মধ্যে থেকে কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ২০০ বোতল এস্কাফ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের সময় অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। তারা হলো, ১. মোঃ সম্রাট ইসলাম (৩০), পিতা- মোঃ নকিম উদ্দিন, সাং- ঝিকরা জোয়াদ্দারপাড়া  

২. মোঃ তুষার আহাম্মেদ (২৯), পিতা- মোঃ আলান মল্লিক, সাং- খোর্দ্দগোবিন্দপুর  


উভয়ের ঠিকানা: থানা- চারঘাট, জেলা- রাজশাহী। গ্রেপ্তারকৃত মো: পলাশ, মো: জনি এবং পলাতক মোঃ সম্রাট ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই সফল অভিযানের জন্য রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপারের দূরদর্শী নেতৃত্ব ও কঠোর মাদকবিরোধী অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা বলেন, রাজশাহী পুলিশ সুপারের সময়োপযোগী দিকনির্দেশনা, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স" নীতির কারণে জেলায় মাদক কারবারিদের দৌরাত্ম্য কমেছে। ডিবি পুলিশের এই সক্রিয়তা ও পেশাদারিত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় রাজশাহী জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন