মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সেপ্টেম্বর থেকেই ট্রেন চলাচলের সময় আরও ২০-৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে।
এ ক্ষেত্রে মেট্রোরেলের শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। এ ছাড়া শেষ ট্রেনের মাঝখানে ২০ মিনিটের বিরতি কমে দাঁড়াবে ৭-৮ মিনিটে।
ডিএমটিসিএলের তথ্যমতে, রাতে সময় বাড়াতে ট্রেনের চালক বা অপারেটর বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগ শেষ হয়েছে, যাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত।
এ ছাড়া রাতে সময় বাড়ালে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে। সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে। গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়।

