০৭ মে ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৩৬:০৫ অপরাহ্ন
যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীন
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৬
যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছে চীন। গতকাল বুধবার বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান। খবর বিবিসির।


তিনি বলেন, আমাদের চীনা বন্ধুরা মনে করেন, যুদ্ধ-পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।


চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ, যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি ও চলমান দর-কষাকষি।



ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নতুন সময় আসছে বলেও তিনি জানান।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।


এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।


শেয়ার করুন