৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেলকে RPSF-এর সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৬
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেলকে RPSF-এর সংবর্ধনা

 রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (RPSF)

গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RPSF রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী নুরুজ্জামান নূর, সদস্য সচিব প্রকৌশলী মো. শামসুল আলম সোহেল, PEW ট্রেনিং সেন্টার রাজশাহীর পরিচালক প্রকৌশলী মো. জাহিদ হোসেন, IDEB-এর সদস্য সচিব প্রকৌশলী আহসান হাবিব, বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. রাহাত পারভেজ, PEW ট্রেনিং সেন্টারের পরিচালক প্রকৌশলী মো. শাহজালাল বাবু, PGCB-এর সভাপতি প্রকৌশলী মো. গফিরুল ইসলাম, IDEB-এর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল হক, RPSF-এর সহ-প্রচার সম্পাদক প্রকৌশলী হেলালুজ্জামান সরকার, বিএমডিএ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল কাশেম, নেসকোর সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী রাজিব হাসান, DEAB রাজশাহী জেলার সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ খান, জিয়া পরিষদ টেলিটক বাংলাদেশের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী নাঈম হায়দার, ল্যান্ড হাউজের পরিচালক প্রকৌশলী জিহাদ হোসেন রকিসহ RPSF কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইঞ্জি. আরিফুজ্জামান সোহেল ছাত্রজীবন থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করেছেন। বক্তারা দাবি করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের আন্দোলন এবং বিগত রাজনৈতিক আন্দোলনেও তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল। ভবিষ্যতেও তিনি সংগঠন ও দেশের কল্যাণে কাজ করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

সংবর্ধনার জবাবে ইঞ্জি. আরিফুজ্জামান সোহেল বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই আদর্শকে ধারণ করেই RPSF আগামী দিনে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাবে।

তিনি অনুষ্ঠানের আয়োজনের জন্য PEW ট্রেনিং সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দক্ষ কারিগরি জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।

আরিফুজ্জামান সোহেল বলেন, RPSF সবসময় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, চাকরি কিংবা প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে RPSF তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।

তিনি আরও বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দক্ষ, দেশপ্রেমিক ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। RPSF কোনো ব্যক্তি বা পদ-পদবীর জন্য নয়; এটি সেবার মানসিকতা নিয়ে প্রতিষ্ঠিত একটি সংগঠন। ভবিষ্যতেও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে RPSF।”

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আরিফুজ্জামান সোহেলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।



শেয়ার করুন