০১ অগাস্ট ২০২৬, শনিবার, ১২:১০:১৪ অপরাহ্ন
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-২
রাকিবুল হোসেন শাহীন, চীফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৬
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-২

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা ডিবি ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ জুলাই সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবি পুলিশ কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হড়গ্রাম নতুনপাড়ার মো: তারেকের স্ত্রী মোসা: ইলোরা ওরফে সুমি (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে ২৭ জুলাই রাত সাড়ে ১০টায় বোয়ালিয়া থানা পুলিশ তালাইমারি শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে শহিদুল (৬২), পিতা- মৃত মালু শেখ, সাং- বোয়ালিয়া-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদকমুক্ত রাজশাহী গড়তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন