২৯ জুলাই ২০২৬, বুধবার, ০৫:০১:১৮ অপরাহ্ন
রাজশাহীর চাঞ্চল্যকর ফরিদা হত্যার মূলহোতাসহ গ্রেপ্তার-২
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৬
রাজশাহীর চাঞ্চল্যকর ফরিদা হত্যার মূলহোতাসহ গ্রেপ্তার-২

রাজশাহীর চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে পৃথক যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় র‍্যাব-৫ (রাজশাহী) এবং র‍্যাব-১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ দল পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার বাবুল সরকারের ছেলে মো: পরশ (২০)। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই রাত ১০:৪০ মিনিটের দিকে ঢাকার ভাটারা থানাধীন সোলাইমান অটো স্ট্যান্ড এলাকার একটি বাসা থেকে ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২৯ জুলাই গভীর রাত ১:৩০ মিনিটে  গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে মো: পরশকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দল। উল্লেখ্য, গত ২৫ জুলাই রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় ফরিদা হত্যার ঘটনায় একটি মামলা (মামলা নং-১৭, ধারা- ৩০২/৩৪ দণ্ডবিধি) রুজু হয়। মামলা দায়েরের পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা ও আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের জিডিমূলে ডিএমপির ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন