১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৯:১১:৪৭ পূর্বাহ্ন
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৬
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।


বুধবার (১১ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিটি এ বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানদের জ্ঞাতার্থে দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।


এর আগে, গত ৯ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল।


শেয়ার করুন