১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে পুলিশের ধারাবাহিক অভিযানে ২০ অপরাধী আটক, স্বস্তিতে নগরবাসী
রাকিবুল হোসেন শাহীন
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৬
রাজশাহীতে পুলিশের ধারাবাহিক অভিযানে ২০ অপরাধী আটক, স্বস্তিতে নগরবাসী

রাজশাহী মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

এরই ধারাবাহিকতায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ নানা অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে। আরএমপি সূত্র জানায়, অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশের এই তৎপরতায় নগরীতে মাদক ও অপরাধ প্রবণতা কমে আসছে বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে রাতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও চেকপোস্ট জোরদার করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির যোগদানের পর থেকেই মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তাঁর সুস্পষ্ট নির্দেশনা কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, সাধারণ মানুষের নিরাপত্তাই প্রথম' মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছেন আরএমপির সকল থানা ও ডিবি পুলিশ। তাঁর দক্ষ নেতৃত্ব, আন্তরিক তদারকি ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে রাজশাহী মহানগরীতে পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। নিয়মিত অভিযান, দ্রুত সাড়া দেওয়া এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ফলে নগরবাসী এখন অনেক বেশি নিরাপদ বোধ করছেন।

নগরীর একাধিক বাসিন্দা বলেন, আগে সন্ধ্যার পর অনেক এলাকায় চলাচলে ভয় লাগত। এখন পুলিশের তৎপরতায় সেই ভয় অনেকটাই কেটে গেছে। কমিশনার স্যারের নেতৃত্বে পুলিশ সত্যিই জনবান্ধব হয়ে উঠেছে। আরএমপি জানায়, অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে পুলিশ।



শেয়ার করুন