২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৪৫.৬ শতাংশ। গত বছর (২০২৫) এ বোর্ডে পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ।
সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩.৮ শতাংশ পয়েন্ট। এ বছর রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৫২০ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল শিট থেকে এ তথ্য জানা যায়।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৮৯৪ জন। ফলাফলে ছাত্রদের পাসের হার ৩৭.৭১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ শতাংশ।
অর্থাৎ ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।ফলাফল প্রকাশের পর অনুভূতি জানিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থী ইসমাম আহমেদ রিফাত বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ফলাফল খুব ভালো হয়েছে। ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮৯ পেয়েছি। গোল্ডেন এ প্লাস অর্জন করেছি। তবে ফলাফল পেতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে।’
উল্লেখ্য, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।