২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০১:৩৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মান‘বতাবি‘রো‘ধী অ‘প‘রা‘ধে মাহবুবউল আলম হানিফের মৃ‘ত্যু‘দ‘ণ্ড
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৬
মান‘বতাবি‘রো‘ধী অ‘প‘রা‘ধে মাহবুবউল আলম হানিফের মৃ‘ত্যু‘দ‘ণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।




শেয়ার করুন