২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৫৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘তিন নম্বর জন’ নিয়ে নতুন পোস্ট, যে ইঙ্গিত দিলেন পরীমনি
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৬
‘তিন নম্বর জন’ নিয়ে নতুন পোস্ট, যে ইঙ্গিত দিলেন পরীমনি

কয়েক দিন ধরে ভক্তদের মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে— পরীমনির পরিবারের এই নতুন অতিথি আসলে কে? হঠাৎ করেই নবজাতককে ঘিরে অভিনেত্রীর জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলেছে। এবার সেই রহস্যের কিছুটা যেন নিজেই প্রকাশ করলেন পরীমনি। নতুন সদস্যের লিঙ্গও প্রকাশ্যে এনেছেন তিনি।


এর আগে নবজাতককে কোলে নিয়ে ছবি প্রকাশ করে পরীমনি লিখেছিলেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই শুরু হয় নানা আলোচনা। ‘তিন নম্বর জন’ বলতে কাকে বোঝাচ্ছেন অভিনেত্রী, তা নিয়ে অনুসারীদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন।


এর মধ্যেই বুধবার (২৩ সেপ্টেম্বর) নতুন ছবি দিয়ে আরও একটু ইঙ্গিত দিয়েছেন পরীমনি। ছবিতে দেখা যায়, তার ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যর কোলে রয়েছে সেই নবজাতক। ছবির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘ভাই ভাই ❤️❤️’। এর মধ্য দিয়ে নতুন সদস্যটি ছেলে এমনটাই স্পষ্ট করেছেন অভিনেত্রী।


তবে শিশুটিকে কীভাবে তার পরিবারের অংশ করলেন পরীমনি, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা আলোচনা হলেও, অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করা হয়নি।


এর আগে পরীমনির ছেলে পূণ্য ও মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে তার পারিবারিক জীবনের নানা মুহূর্ত সামনে এসেছে। এবার নতুন শিশুকে ঘিরে সেই পরিবারেই যোগ হয়েছে নতুন কৌতূহল।



সব মিলিয়ে ‘তিন নম্বর জন’ নিয়ে রহস্যের কিছুটা ইঙ্গিত মিলেছে। জানা গেছে, নতুন সদস্যটি ছেলে। তবে কীভাবে সে পরীমনির পরিবারের অংশ হলো, সেই গল্প এখনও অজানা। নতুন এই অতিথিকে নিয়ে কবে বিস্তারিত জানাবেন পরীমনি, এখন সেই অপেক্ষাতেই তার ভক্তরা।


শেয়ার করুন