১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:৫৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজার ইনানী রিসোর্টে আগুন, নিহত ৫
  • আপডেট করা হয়েছে : ১৭-১০-২০২৬
কক্সবাজার ইনানী রিসোর্টে আগুন, নিহত ৫

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটাপ নামে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।


অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



শেয়ার করুন