১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:২২:৫৮ অপরাহ্ন
পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় নগরীজুড়ে বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ একদিনে গ্রেপ্তার-২১
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৬
পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় নগরীজুড়ে বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ একদিনে গ্রেপ্তার-২১

রাজশাহী মহানগরকে অপরাধমুক্ত করতে এবং মহানগরবাসীকে স্বস্তিতে রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনারের কঠোর নির্দেশনা ও জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নগরীজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটনের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ। মঙ্গলবার ১৮ আগস্ট মহানগরীর বিভিন্ন স্থানে সমন্বিত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক মামলায় ১০ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, পুলিশ কমিশনার মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও কঠোর নির্দেশনায় মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও নানা অপরাধের বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের অভিযান প্রতিদিন জোরদার করা হচ্ছে। 


কমিশনার মহোদয়ের জিরো টলারেন্স নীতির কারণেই মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, রাজশাহী মহানগরবাসীকে শান্তিতে রাখতে মেট্রোপলিটন পুলিশ  বদ্ধপরিকর। অপরাধীদের গ্রেপ্তারে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মহানগরবাসী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, পুলিশের নিয়মিত অভিযানের কারণে মাদক ও অপরাধ প্রবণতা কমেছে এবং সাধারণ মানুষ নিরাপত্তা ফিরে পেয়েছেন।

শেয়ার করুন