রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বিত অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দিকনির্দেশনা ও কঠোর তদারকিতে মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে আরএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কমিশনারের নির্দেশে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২ জন সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে আরএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, রাজশাহী মহানগরীকে বসবাসের জন্য নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আরএমপি বদ্ধপরিকর।

