তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে বড় লক্ষ্যই ছুড়ে দিয়েছে স্বাগতিক দল। বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তরুণ গতি তারকা নাহিদ রানা।
বুলাওয়েতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি উড়ন্ত সূচনা এনে দেন জিম্বাবুয়েকে। ৯ বলে ১৪ রান করে মারুমানি বিদায় নিলেও বেনেট রানের চাকা সচল রাখেন।
ডিওন মেয়ার্স একপ্রান্ত আগলে রাখতে গিয়ে ২০ বলে ২০ রান করে বিদায় নিলে বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা। ১৩ বলে ২০ রান করে তিনি সাজঘরে ফেরার আগে অবশ্য বেনেটকে বিদায় নিতে হয়। তার আগে ৩০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার।
শেষদিকে ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ব্র্যাড ইভান্স।
বাংলাদেশের হয়ে বল হাতে অগ্নিঝরা পারফরম্যান্স করেছেন নাহিদ রানা। মাত্র ৩ রান খরচ করে চারটি উইকেট শিকার করে ফেলেন তিনি। যদিও শেষ ওভারে খরচ করেন ১৮ রান। তবে ৪ ওভারে মোটমাট খরচ করেন মাত্র ২৬ রান।
মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৫ রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন।

