৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:০৮:২২ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নেই রাবাদা, শঙ্কা টেস্ট সিরিজেও
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নেই রাবাদা, শঙ্কা টেস্ট সিরিজেও

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। এমনকি আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।


১০ দিন আগে অনুশীলনের সময় পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পান রাবাদা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে যে, অন্তত আগামী চার থেকে সাড়ে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে। বোর্ডের মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে।




আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে ম্যাচগুলোতে রাবাদা খেলতে পারছেন না। রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের অগ্রগতির ওপর ভিত্তি করে টেস্ট সিরিজের ঠিক আগে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমের কিছু রিপোর্টে তার গ্রেড-থ্রি টিয়ারের কারণে টেস্ট সিরিজ মিস করার শঙ্কার কথা বলা হলেও সিএসএ তাকে টেস্ট সিরিজ থেকে এখনও পুরোপুরি বাদ দেয়নি।


Kagiso Rabada struck in his first spell, South Africa vs Sri Lanka, 1st Test, Durban, 3rd day, November 29, 2024


দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি ধরে রাখার অভিযানে কাগিসো রাবাদার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম টেস্টের আগেই এই ফাস্ট বোলারকে ফিট হিসেবে পেতে মরিয়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।


শেয়ার করুন