নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. মো. এনায়েত হোসেন ও মহাসচিব এ এস এম হাফিজুর রহমান নিক্সনের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করেছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
রোববার (২৮ জুন) দায়িত্ব গ্রহণ করে সবাইকে সঙ্গে নিয়ে আইটিইটিকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন সভাপতি ইঞ্জি. এনায়েত।
সংগঠনটির ১৫তম নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন তিনি। আর মহাসচিব ইঞ্জি. নিক্সনের পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন ইঞ্জি. সুমায়েল মল্লিক।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে ২৭টি পদের মধ্যে ২৫টিতে ভোটগ্রহণ শেষে শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় ফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা। এবারের নির্বাচনে সব পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম।
নির্বাচিত অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি ইঞ্জি. মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ, ইঞ্জি. মোহাম্মদ শাহিনুল হক ও ইঞ্জি. মো. আব্দুস সালাম; যুগ্ম মহাসচিব ইঞ্জি. মো. সাজেদুল হক শালুক ও ইঞ্জি. রেজাউল করিম রেজা; সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ মইদুল ইসলাম; কোষাধ্যক্ষ ইঞ্জি. মো. জাহিদুর রহমান আনিস; শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইঞ্জি. মো. ফয়সাল হোসেন; সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক ইঞ্জি. তাসবিদুল ইসলাম দিপু; প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি. চন্দ্র শেখর দাশ; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি. মো. আবদুল্লাহ আল মামুন; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জি. এ এস এম আসিক ইসতিয়াক; সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জি. মো. আব্দুল্লাহ আল মামুন; আন্তর্জাতিক সম্পাদক ইঞ্জি. মো. জহিরুল ইসলাম; নিয়োগ ও বিনিয়োগ সম্পাদক ইঞ্জি. মো. আরিফুর রহমান খান জিসান; সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জি. মো. আরফান আলী পিকে; সহ সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জি. মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম; দপ্তর সম্পাদক ইঞ্জি. মো. ফারুকুল ইসলাম জনি এবং মহিলা সম্পাদক ইঞ্জি. পৃথ্বিলা কামাল। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. শরীফুল আমিন, ইঞ্জি. মো. সাইদুর রহমান রবিন, ইঞ্জি. মো. খালিদুল ইসলাম মিথুন, ইঞ্জি. মঞ্জুস সাত্তার মো. রাসেল এবং ইঞ্জি. মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী।
নির্বাচন কমিশন জানায়, দুই হাজার ছয়শ জন ভোটারের মধ্যে এক হাজার ছয়শ ৯০ জন ভোট দেন। এবারের নির্বাচনে ২৭টি পদে দুটি প্যানেলের মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
„

