১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:৩৫:৫৯ অপরাহ্ন
বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু: ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৬
বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু: ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কেউ নিয়ন্ত্রণ বা সামলাতে পারে না এবং তিনি মূলত সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে বা পৃথিবী ধ্বংসের দিকে ঠেলে দিতে চান—এমন মন্তব্য নিজের ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ওয়াল স্ট্রিট জার্নাল’র।


ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা কঠিন এবং তিনি প্রায়ই আরও সামরিক অভিযান সম্প্রসারণের পক্ষে অবস্থান নেন।


প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে “চমৎকার ব্যক্তি” হিসেবে বিবেচনা করলেও তাঁর আচরণকে কখনও কখনও অতিরিক্ত আক্রমণাত্মক ও আবেগপ্রবণ বলে মনে করেন।


হোয়াইট হাউসের ভেতরের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের টেলিফোন আলাপগুলোতে প্রায়ই নতুন সামরিক অভিযান সংক্রান্ত আলোচনা উঠে আসত, যা সময়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যে চাপ ও ক্লান্তির সৃষ্টি করে।


মার্কিন এক শীর্ষ কর্মকর্তা হোয়াইট হাউসের ভেতরের পরিস্থিতি ব্যাখ্যা করে আরও বলেন, ‘বিবি মূলত প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেন যে কেন তাকে কোনো কিছু বোমায় উড়িয়ে দিতে হবে এবং কেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এটি করার সঠিক উপায় ও উপযুক্ত সময় সম্পর্কে ভালোভাবে জানে এবং প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে তা শোনেন।’ তিনি উল্লেখ করেন যে দুই নেতার মধ্যকার ফোনালাপগুলো সাধারণত প্রতিবার একই ধাঁচের হতো, যেখানে ইসরায়েলের আগ্রাসী মনোভাবই প্রকাশ পেত।



শেয়ার করুন