০৯ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:০৮:১৪ পূর্বাহ্ন
ইরানে ৫ মাত্রার ভূমিকম্প
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২৬
ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প।



মঙ্গলবার (৯ জুন) সকালে ওই অঞ্চলটি কেঁপে ওঠে।


মেহের নিউজ বলেছে, ৫ মাত্রার ভূমিকম্পটি সারগাজের কাছে হরমুজগান এবং কারমান প্রদেশে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এদিকে গতকাল ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ মানুষ। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটির প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন জায়গায় অনেক ভবন মাটিতে ধসে পড়েছে। যেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে এই ভূমিকম্পের ভয়াবহতা দেখা গেছে।


শেয়ার করুন