২৩ মে ২০২৬, শনিবার, ০২:২৪:৫৮ অপরাহ্ন
নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৬
নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের স্ট্যাটেন আইল্যান্ড এলাকায় একটি ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।


শুক্রবার রিচমন্ড টেরেস এলাকার ওই ড্রাই ডকে প্রথমে আগুন লাগে। আগুনের খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে যান। তারা আগুন নেভানো ও ভেতরে আটকে পড়া দুজনকে উদ্ধারের চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।


আহতদের মধ্যে দুজন দমকল কর্মীও রয়েছেন। তাদের একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। অন্যজনও গুরুতর আহত হলেও শঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, জরুরি বিভাগের কর্মীরা অন্যদের নিরাপদে সরিয়ে নিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন।


কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে।


শেয়ার করুন