২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:০২:০২ অপরাহ্ন
প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ধারালো ব্লেড
নিউজ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ধারালো ব্লেড

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে পাওয়া গেছে একটি ধারালো ব্লেড। বিষয়টি ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়।


ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।


জানা গেছে, ওই স্কুলের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়ে তার ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়। রুটি খাওয়ার আগেই তার মধ্যে ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীটির কোনো শারীরিক ক্ষতি হয়নি।


বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।


স্কুলের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।


এ বিষয়ে কথা বলার জন্য টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করে নাম্বারটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।


গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন