২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৪২:১১ পূর্বাহ্ন
২৪ দিন পর উদ্ধার কলাবাগান থানার নিখোঁজ এসআই
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৬
২৪ দিন পর উদ্ধার কলাবাগান থানার নিখোঁজ এসআই

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের সন্ধান মিলেছে। প্রায় ২৪ দিন নিখোঁজ থাকার পর বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক। তিনি জানান, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।


থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়ার পর রাকিবুল হাসানকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।


গত ৩০ এপ্রিল ডিউটিতে যোগ না দিয়ে সিভিল ড্রেসে ব্যারাক থেকে বের হয়ে যান এসআই রাকিবুল হাসান সরকার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।


শেয়ার করুন