১৬ মে ২০২৬, শনিবার, ১১:৩১:১৩ পূর্বাহ্ন
পাকিস্তানের বিরুদ্ধে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বহু পরিবর্তন
  • আপডেট করা হয়েছে : ১৬-০৫-২০২৬
পাকিস্তানের বিরুদ্ধে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বহু পরিবর্তন

সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আগের ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য এসেছে পাকিস্তানের পক্ষে। এবং পাকিস্তান অধিনায়ক শান মাসুদ যথারীতি টস জিতে আগে ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন।


বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। চোট পাওয়া ওপেনার সাদমান ইসলাম অনিকের জায়গায় সুযোগ হয়েছে তার। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় যথারীতি একাদশে রয়েছেন।


এছাড়া পরিবর্তন এসেছে পেস আক্রমণে। শরিফুল ইসলাম খেলছেন ইবাদত হোসেন চৌধুরীর বদলে। আগের টেস্টে খেলা হলেও ঘরের মাঠে নেই ইবাদত। স্পিনার নাঈম হাসানের সুযোগ হয়নি এই ম্যাচেও। অভিষেকের অপেক্ষা বেড়েছে অমিত হাসানের।



বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।


পাকিস্তান : আজান আওয়াইস, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।


শেয়ার করুন