প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও দুইজন। তারা হলেন, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। অন্যদিকে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দুজনই এখন আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

