২০ জুলাই ২০২৬, সোমবার, ১২:২৭:৩২ পূর্বাহ্ন
মহানগরীতে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৬
মহানগরীতে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ১৮ জুলাই শনিবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কুখন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের (মুন্নাপাড়া) বাসিন্দা মোঃ আলম তালুকদারের ছেলে মোঃ সাকিব হোসেন (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় একই গ্রামের (শেখপাড়া) বাসিন্দা মোঃ জমসেদ আলীর ছেলে মোঃ রব্বানী (৩২) কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সাকিব হোসেনের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামি গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন