০৮ এপ্রিল ২০২৬, বুধবার, ০২:৩৩:০৯ পূর্বাহ্ন
রাজশাহী নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক আটক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২৬
রাজশাহী নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবক আটক

নওগাঁয় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


সোমবার (রাত) মধ্যরাতে অভিযান চালিয়ে নওগাঁ সদর উপজেলার কাদোয়া উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও ঘটনার সময় পরিহিত শার্ট জব্দ করা হয়েছে।


মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই স্কুলছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নির্জন সড়কে এক যুবক মোটরসাইকেল নিয়ে তার পথরোধ করে এবং তার সঙ্গে অশোভন আচরণ ও শারীরিক স্পর্শ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


ঘটনার পর ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং ভয়ে স্কুলে না যাওয়ার কথা জানায়। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


পরবর্তীতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে আটক করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া অতীতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানিয়েছে বলে পুলিশ জানিয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।


পুলিশ সুপার বলেন, সড়কে ইভটিজিং ও স্কুলছাত্রীদের প্রতি যেকোনো ধরনের অসদাচরণের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন