১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৭:২৭:০৫ পূর্বাহ্ন
শ্রাবন্তীর আবারও প্রেমে পড়ার গুঞ্জন
  • আপডেট করা হয়েছে : ১৬-০৩-২০২৬
শ্রাবন্তীর আবারও প্রেমে পড়ার গুঞ্জন

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। একাধিক বিয়ে ও প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তিনি আবার প্রেমে পড়েছেন কি না এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন মহলে আলোচনা চলছে।


সম্প্রতি ‘ডট ইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই গুঞ্জন পুরোপুরি নাকচ করেননি অভিনেত্রী। বরং খানিকটা রসিকতার সুরেই তিনি বলেন, আমি তো সবসময় প্রেমে থাকি। প্রেমে না থাকলে হয় না। জীবনে প্রেম থাকা উচিত।


তবে কথার মাঝেই তিনি জানান, তার এই ‘প্রেম’ আসলে অন্য অর্থেও হতে পারে। আসন্ন ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলি-র প্রসঙ্গ টেনে শ্রাবন্তী বলেন, আমার হরি, বেলা, ফন্টে তো পড়েছে। সিরিজটিতে গিরিজাবালা দেবীর পোষা তিনটি বিড়ালের নামই হরি, বেলা ও ফন্টে।


প্রেমের গুঞ্জনের পাশাপাশি সম্প্রতি তাকে নিয়ে রাজনীতিতেও জল্পনা চলছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন এমন খবরও ছড়িয়েছে। তবে এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি।


সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, এটা আমার কাছেও গুঞ্জন। আমি কিছুই জানি না। রাজনীতি নিয়ে এখন কথা বলতে চাই না। আমি এখন ‘ঠাকুমার ঝুলি’ নিয়েই কথা বলছি। যদি আলাদা রাজনীতি বিষয়ক সাক্ষাৎকার হয়, তখন সবটা খুলে বলব।


এর ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা পুরোপুরি থামেনি।


দর্শকরা শ্রাবন্তীকে সর্বশেষ দেখেছেন দেবী চৌধুরাণী সিনেমায়। ছবিটিতে তার সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই সিনেমাটি দুর্গাপূজার সময় মুক্তি পেয়ে বক্স অফিসে ভালো ব্যাবসা করে।


এদিকে নতুন ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলি দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছেন শ্রাবন্তী। অয়ন চক্রবর্তী পরিচালিত সিরিজটি আগামী ২০ মার্চ থেকে হইচই প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে।



সিরিজটিতে শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন দিনব্যাপী মণ্ডল, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে, দেবরাজ ভট্টাচার্যসহ আরও অনেকে।


নতুন এই চরিত্রে শ্রাবন্তীকে দেখতে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।


শেয়ার করুন