হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
কোনো জাহাজ এই পথ অতিক্রমের চেষ্টা করলে তাতে হামলা চালানো হবে এবং এই অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও’ বাইরে না যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। খবর আনাদুলো এজেন্সি
স্থানীয় সময় সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসি-র প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি এ কথা বলেন।
তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান এই কৌশলগত জলপথ দিয়ে আর কোনো যাতায়াত করতে দেবে না।
জাব্বারি বলেন, ‘হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে কোনো জাহাজকে আক্রমণ করব এবং জ্বালিয়ে দেব যা এই পথ পার হওয়ার চেষ্টা করবে।’
তিনি আরও সতর্ক করে বলেন, তেলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
তিনি স্পষ্ট করে বলেন, ইরান এই অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও’ বাইরে যেতে দেবে না।

