১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
একদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন পর্যটনমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৬
একদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন পর্যটনমন্ত্রী

এক দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।



সফর শুরুতে তিনি সকাল সাড়ে ৯ টায় ত্রিশাল উপজেলা পরিষদ পরিদর্শন করবেন। এরপর বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি নগরীর টাউন হল প্রাঙ্গণ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।


এরপর মন্ত্রী বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ কর্তৃক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।




শেয়ার করুন