১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:৩৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরে এপেক্স ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ‘১০টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এখন পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’


তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


শেয়ার করুন