৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ০১:৩৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন ও এসএমএসে যেভাবে আলিম পরীক্ষার ফল জানবেন
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৬
অনলাইন ও এসএমএসে যেভাবে আলিম পরীক্ষার ফল জানবেন

২০২৬ সালের আলিম পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানতে পারবেন।



বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও অনলাইনে ব্যক্তিগত ফলাফল দেখতে পারবেন।


প্রতিষ্ঠানের ফলাফলের শিট ডাউনলোড করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ‘অনলাইন সেবা-১’ কর্নারে যেতে হবে। এরপর ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করতে হবে। এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Alim eRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করেও ফলাফলের শিট সংগ্রহ করা যাবে। এ পদ্ধতিতে জেলার কেন্দ্রভিত্তিক মাদরাসার ফলাফলের শিট ডাউনলোড করা যাবে।


পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন https://eduboardresults.gov.bd অথবা https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।


ইন্টারনেট ব্যবহার করতে না চাইলে মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। এ জন্য যেকোনো মুঠোফোন থেকে নির্ধারিত পদ্ধতিতে বার্তা লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।


এসএমএসের শুরুতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং সবশেষে একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে।



উদাহরণ হিসেবে, বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর Mad এবং রোল নম্বর 123456 হলে এসএমএস লিখতে হবে: HSC Mad 123456 2026। এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।





শেয়ার করুন