২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:০০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মাহবুবর, সম্পাদক হেলাল
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৬
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মাহবুবর, সম্পাদক হেলাল

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।


নির্বাচিতদের মধ্যে সভাপতি পদে মো. মাহবুবর রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম হেলাল রয়েছেন।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নির্বাচন বোর্ডের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইমতিয়ার মাসরুর আল আমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, সহসভাপতি পদে মো. মুরাদ হোসেন ও মো. লতিফুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মো. আলমগীর কবির, সহসাধারণ সম্পাদক পদে মো. জিল্লুর রহমান ও মো. রাব্বি আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।


এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মজিবর রহমান, মো. শামসুজ্জামান মামুন, মো. শামসুল আলম আক্তার, মো. মুনসুর রহমান, মো. শওকত আলী, মো. আব্দুল হাদিদ নবাব, মো. টারজেন আলী, মো. নজরুল ইসলাম সোহেল, মো. আবুল বাশার সেরেকুল, মো. সেলিম রেজা ছলিম, শ্রী সঞ্জয় কুমার হালদার, মো. নাসির উদ্দিন ও রায়হান মাহমুদ।


নির্বাচনে সংশ্লিষ্ট পদগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁদের চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই কার্যনির্বাহী পরিষদ ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দায়িত্ব পালন করবে।



শেয়ার করুন