২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ০১:১৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ লাখ ৯৫ হাজার টাকার রাজস্ব ফাঁকির সি‘গা‘রে‘ট জ‘ব্দ
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৬
২২ লাখ ৯৫ হাজার টাকার রাজস্ব ফাঁকির সি‘গা‘রে‘ট জ‘ব্দ

কক্সবাজারে তিন স্থানে অভিযান চালিয়ে ২৭ লাখ ৬৬ হাজার টাকা বাজারমূল্যের নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এসব সিগারেটে জড়িত রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।



বুধবার (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজার।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা ও সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ অক্টোবর) চকরিয়া, কক্সবাজার সদর ও হ্নীলায় একযোগে নিবারক অভিযান পরিচালনা করা হয়। তিনটি পৃথক দলের অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত এসব সিগারেট জব্দ করা হয়।




রাজস্ব ফাঁকি উদ্‌ঘাটন, ফাঁকিকৃত রাজস্ব আদায় ও সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিশনারেট।




শেয়ার করুন