দেশের বৃহৎ প্রিমিয়াম পাইকারী বোরকা ও আবায় প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'দুবাই বোরকা মার্ট' এখন রাজশাহীতে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০১০ সালে যাত্রা শুরু করা ইসলামি পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড দুবাই বোরকা মার্টের নতুন শাখা চালু হয়েছে রাজশাহীতে। গ্রাহকদের চাহিদা বিবেচনায় পদ্মাপাড়ের নগরীতে শাখাটি স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল নগরীর থিম ওমর প্লাজার দ্বিতীয় তলায় ২৯ ও ৩০ নম্বর দোকানে ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার মো. শাহ-আলম এবং ডিজিটাল মার্কেটিং ও হেড অব আইটি মেহেদী হাসান সোহান।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে উদ্বোধন উদযাপন করা হয়।
উদ্বোধন উপলক্ষে দুবাই বোরকা মার্টের সকল পণ্যে ৩০% ছাড় চলছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ রাসেল এবং সিইও মোঃ রুবেল মাহমুদ এই দুই ভাইয়ের হাত ধরে যাত্রা শুরু হয় দুবাই বোরকা মার্টের।
২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম কারখানা স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। সেখানে বাংলাদেশের নারীদের জন্য প্রিমিয়াম মানের বোরকা ও আবায়া তৈরি করা হতো।
পরবর্তীতে গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জনের পর দুবাইয়ের মানদণ্ড বজায় রেখে বাংলাদেশেও উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।
দুবাই, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত উন্নতমানের কাপড় ও কাঁচামাল ব্যবহার করে নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরী করা হয় নান্দনিক ডিজাইনের মডেস্ট বোরকা ও আবায়া।
বর্তমানে প্রতিষ্ঠানটি ইসলামি বোরকা ও আবায়ার ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। সারা দেশের হাজারো নারী ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটির ওপর আস্থা রাখেন বলে জানায় কর্তৃপক্ষ।
রাজশাহীতে নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে উন্নতমানের বোরকা ও আবায়া সহজলভ্য করার পাশাপাশি সেবার পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা করছে দুবাই বোরকা মার্ট।

