১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ১১:২২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির দিকে বেশি ঝুঁকতে পারে’
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৬
‘ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির দিকে বেশি ঝুঁকতে পারে’

ইরান এখন আগের তুলনায় পরমাণু অস্ত্র তৈরির দিকে বেশি ঝুঁকতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালের চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক আলোচক অ্যালান আইর। তিনি বর্তমানে মিডল ইস্ট ইনস্টিটিউটের একজন কূটনৈতিক ফেলো।




আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আইর বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি দূর করা সম্ভব নয়। দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি আয়ত্ত করেছে। ফলে এখন মূল বিষয় হলো তাদের সেই সক্ষমতা ব্যবহারের অভিপ্রায় পরিবর্তন করা।



তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির কিছু সরঞ্জাম ধ্বংস করা হলেও সেগুলো আবার তৈরি করা সম্ভব। তবে দেশটির প্রযুক্তিগত জ্ঞান ও সক্ষমতা ধারাবাহিকভাবে এগিয়েছে।



আইর জানান, ইরান সেন্ট্রিফিউজ তৈরি এবং আরও উচ্চমাত্রায় ও বড় পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে যে জ্ঞান অর্জন করেছে, তা আরও দ্রুত এগিয়েছে।


তার মতে, এসব কারণে ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় ইরানকে আগের মতো বিধিনিষেধের মধ্যে ফিরিয়ে নেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়েছে।


শেয়ার করুন