রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের অনুমোদন এবং প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক এমরান হোসেন মিয়ার সুপারিশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. সালাউদ্দিন মিন্টুকে আহ্বায়ক এবং সাজিদ রওশন ঈশানকে সদস্য সচিব করা হয়েছে।
নবনির্বাচিত আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু বলেন, আমরা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশ ও মানুষের কল্যাণে জাতীয় পার্টিরও দায়িত্ব রয়েছে। পল্লীবন্ধু এরশাদের আদর্শ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই।