১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৪:২১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২৬
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মহানগর যুবদল। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় বিনা মূল্যে গাছের চারা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন সংগঠনটির নেতারা।


সোমবার (১২ অক্টোবর) রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি এবং আল আরাফা একাডেমির প্রধান শিক্ষক মো. সাদেক আলী।


কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও নির্দেশনার আলোকে আমরা এ কার্যক্রম পরিচালনা করছি। আমাদের লক্ষ্য, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় বিনা মূল্যে গাছের চারা পৌঁছে দেওয়া। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে আমরা এ উদ্যোগ অব্যাহত রাখতে চাই।


তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার দায়িত্ব। এ লক্ষ্য সামনে রেখে যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ তৈরি করতে কাজ করছেন।


রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও প্রতিশ্রুতিকে সামনে রেখেই আমরা এ কর্মসূচি বাস্তবায়ন করছি। রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আমরা চাই, বৃক্ষরোপণের এই বার্তা নগরীর প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ুক।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে তাঁরা বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চান। এর মাধ্যমে নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করাই তাঁদের লক্ষ্য।


কর্মসূচির সমন্বয় করেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা ও মুজিবুল হক মিলন, সদস্য মোফাজ্জল হোসেন শুভ ও তানভীর হোসেন হীরা, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকতার হোসেন, বিএনপি নেতা সিরাজ আলী ও জাহাঙ্গীর হোসেন।


এ ছাড়া ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক মো. শাহিন আলী, সদস্যসচিব মো. ইউসুফ আলী সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আলী ও যুগ্ম আহ্বায়ক শুভ, চন্দ্রিমা থানা যুবদলের নেতা রানান ও শিয়াম, ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু, মহানগর যুবদল নেতা আল ফারাবি রাজ, ওয়াসিম ও রকিসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন