২১ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশ গড়তে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ভূমিমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৬
দেশ গড়তে প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ভূমিমন্ত্রী

 রাজশাহীতে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বাংলাদেশ (আইডিইবি)’র রাজশাহী জেলা শাখার কার্যালয়ে বিভিন্ন কর্মসুচির মধ্যেদিয়ে এ দিবস উদযাপন করা হয়। কর্মসুচির মধ্যেছিল দিবসের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা।


অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেন, “একটি জাতির প্রকৃত শক্তি জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতায় নিহিত। আইডিইবি এই দক্ষ কর্মীবাহিনীকে গড়ে তুলতে ও কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”“অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারি ও উদ্ভাবনের মাধ্যমে আইডিইবি সদস্যরা জাতি গঠনের অগ্রভাগে রয়েছেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা বড় ভূমিকা রাখেন।


তিনি আরো বলেন, দেশ আমাদের সবার। দেশকে এগিয়ে নিতে সবায়কে যার যে স্থান থেকে সহযোগিতা ও সম্পৃক্ত করতে হবে। পুরোপুরি অর্থনৈতিক সফলতা পেতে নারী-পুরুষ উভয়কেই কাজ করতে হবে। দেশ গড়তে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের হাত ধরেই আজকের পৃথিবী এত সুন্দর হয়ে উঠেছে। তিনি রাজশাহী জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র সাথে আগেও ছিলেন এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র রাজশাহী জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মো. এ আর জামিল ইদির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির প্রবীণ বর্ষীয়ান নেতা প্রকৌশলী তোফাজ্জল হোসেন তপু।


আইডিইবি’র রাজশাহী জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মো. আহসান হাবীব’র সঞ্চালনায় প্রধানবক্তা ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও প্রকৌশলী তৈয়ব আলী মুকুল।


উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, আইডিইবি’র রাজশাহী জেলা শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন ডিপ্লোমা ইনস্টিটিউডেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।



শেয়ার করুন