১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৫:১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২৬
দিল্লিতে রেড অ্যালার্ট জারি

প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে ভারতের রাজধানী দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) রেড অ্যালার্ট জারি করেছে ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি)। সোমবার (১২ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, সকালে তীব্র বৃষ্টির ফলে দিল্লির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে।


আবহাওয়া বিভাগ সকাল ৬টায় দেওয়া সতর্কবার্তায় জানিয়েছে, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে। দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদেও একই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া রেকর্ড করা হয়েছে।


 


ভারী বৃষ্টির কারণে মধ্য দিল্লির করোল বাগের ঝান্ডেওয়ালান মন্দিরের আশপাশসহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমেছে। আবহাওয়া বিভাগ যানবাহন চালকদের সতর্কতার সঙ্গে চলাচলের এবং জলমগ্ন পথগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।


 


সোমবার সকালের এই ভারী বর্ষণের পর স্বস্তি মিললেও পরবর্তী ছয় দিন দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।


শেয়ার করুন