০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ০৭:১৬:৪৮ অপরাহ্ন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।রাজশাহী কৃষি


শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।


এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, কৃষক দলের সভাপতি সরফুজ্জামান শামীম, তাঁতী দলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুল ইসলাম শরীফ এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি।বাংলাদেশের ইতিহাস


এ ছাড়া কর্মসূচিতে মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নগরীর দুস্থ ও অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।


শেয়ার করুন