০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৯:১৩ অপরাহ্ন
ছয় মাসে দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৬
ছয় মাসে দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ মালয়েশিয়ার

আগামী ছয় মাসের মধ্যে মালয়েশিয়ায় প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ করার বিষয়টি নাকচ করে দিয়েছে মালয়েশিয়ার সরকার।  এমন বক্তব্য মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয় বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র ফাহমি ফাদজিল।


বিষয়টি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক কোনো অবস্থান নয় বলেও উল্লেখ করেন তিনি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম খবর নিউ স্ট্রেইটস টাইমস ও ফ্রি মালয়েশিয়া টুডের সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ফাহমি ফাদজিল বলেন, ‘আমি এ বিষয়ে মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান আমাকে জানিয়েছেন, ওই বক্তব্য (বাংলাদেশের) একজন জুনিয়র মন্ত্রী দিয়েছেন।

 


শেয়ার করুন