২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০১:৩৩:০৬ অপরাহ্ন
মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস‌্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে জেলা গোয়েন্দা শাখা (ডি‌বি) পুলিশ।


মঙ্গলবার (২৫ আগস্ট) রা‌ত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডি‌বি পুলি‌শ কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।


ওসি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় অফিসার ও সদস‌্যরা বিকে‌লে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী‌তে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।


গ্রেপ্তাররা হ‌লেন- কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসা. হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ী ইউনিয়‌নের ১, ২ ও ৩ নম্বর ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ইউপি সদস‌্য। অপরজন চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তি‌নি ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য।



মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষ‌দের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়‌টি শু‌নে‌ছেন। কিন্তু প্রশাস‌নিকভা‌বে এখনো তা‌কে কিছু জানা‌নো হয়নি।


শেয়ার করুন