২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১১:৩৭:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে অনুমোদনহীন কেক ও পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২৬
রাজশাহীতে অনুমোদনহীন কেক ও পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 


আজ সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কার্যালয় বিএসটিআই’র গুণগত মানসনদ নবায়ন ছাড়াই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত শোয়াইব সিফাত বেকারী প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।


রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। 


এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতে বিএসটিআই'র অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন